,

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

news-image

অনলাইন ডেস্ক : কানাডার ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে বাংলাদেশের সিনেমা ‘রইদ’ তিনটি পুরস্কার জিতেছে। এর মধ্যে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন নাজিফা তুষি।
মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তুষি। পাশাপাশি সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছেন জোয়াহের মুসাভভির জ্যোতি এবং সেরা সংগীতের স্বীকৃতি পেয়েছে রাশিদ শরীফ শোয়েবের কাজ।
আন্তর্জাতিক এই অর্জনে সিনেমাটির নির্মাতা ও কলাকুশলীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সিনেমাটোগ্রাফার জোয়াহের মুসাভভির জ্যোতি বলেন, পুরস্কার তার কাছে শুধু স্বীকৃতি নয়, ভালোবেসে করা কাজকে দর্শক ও বিচারকদের অনুভব করার প্রমাণও। একই সঙ্গে এটি ভবিষ্যতে আরও ভালো কাজ করার দায়িত্ব তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।
মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। সিনেমাটি এর আগে কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জুরি পুরস্কারও পেয়েছিল।
‘রইদ’-এর আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অবশ্য নতুন নয়। এর আগে সিনেমাটি নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল। আসন্ন অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বা ফিচার ফিল্ম বিভাগেও বাংলাদেশের পক্ষ থেকে সিনেমাটি জমা দেওয়া হয়েছে।
গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘রইদ’-এ অ্যাডাম ও ইভের পৌরাণিক গল্পের আবহে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

মেসির বিদায়ে পাঁচটি মনুমেন্তালও পূর্ণ হয়ে যেত: স্কালোনি