,

ক্রিকেট মাঠের পাশাপাশি তারা এখন শোবিজ তারকা

news-image

তারা ২২ গজের তারকা। কোটি ভক্তের হৃদয়ে তাদের স্থান। আর ক্রিকেট মাঠ এবং শোবিজের ঘনিষ্ট সম্পর্ক অনেক আগে থেকেই। মাঠে যেমন দর্শক তাদের সাহস জোগান, তেমনি দর্শকের অনুপ্রেরণা হিসেবেই মডেল হয়ে টিভির পর্দায় আসেন ক্রিকেটাররা।
মাঠের পাশাপাশি শোবিজের নিয়মিত তারকা বলা হলেও খুব একটা ভুল হবে না। সম্প্রতি ক্রিকেটার ইমরুল কায়েসকে নাটকে অভিনয় করতেও দেখা গেছে। ধীরে ধীরে ক্রিকেট তারকা থেকে তারা হয়ে উঠছেন শোবিজের জনপ্রিয় তারকা।শোবিজ অঙ্গনেও শোবিজের নিয়মিত তারকাদের থেকে তাদের জনপ্রিয়তাও কোন অংশে কম নয়। আর এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে বহুজাতিক কোম্পানি এবং দেশীয় কোম্পানিগুলোও তাদের প্রচারে তাদের জনপ্রিয়তাকে কাজে লাগান। বাংলাদেশের সর্বোপরি ক্রীড়া অঙ্গনের তারকাদের মধ্যে শোবিজ অঙ্গনে পা রাখেন বর্তমান বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
এরপর যদি ক্রিকেটারদের কথা আলাদাভাবে বলতে হয়, তাহলে ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধান নির্বাচক রফিকুল আলম। সমসাময়িক কালে এ ধারাকে আরো দ্রুত গতিতে জনপ্রিয় করেন তারকা ক্রিকেটার আশরাফুল। এরপর সাবেক জাতীয় দলের তারকা ব্যাটসম্যান ও নির্বাচক আকরাম খানকেও দেখা গেছে। কিন্তু এরই ধারাবাহিকতায় মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাসির হোসেন, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয়, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের নাম যোগ হয়েছে। সম্প্রতি আবার জাতীয় দলে সদ্য অভিষিক্ত দুই তরুণ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।
বিজ্ঞাপনে মডেল হওয়ার তালিকায় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাকিব আল হাসান। তিনি বাংলালিংক, পেপসি, নরটন ভাইরাস, লাইফ বয় সাবান, শক্তি দই, রানার বাইক, রয়েল টাইগার এনার্জি ড্রিংকস, জানজি আইসক্রিম, টিফিন বিস্কুটের মডেল হিসেবে কাজ করেছেন।এর পরপরই রয়েছেন মাশরাফি। তিনি রবি, কুল সেভিং ক্রিম, গোডরেজ হেয়ার কালার, গোডরেজ গুড নাইট কয়েল, পেপসির বিজ্ঞাপনে মডেল হয়েছেন।মুশফিকুর রহিম জিপি, গোল্ডমার্ক বিস্কুট, মাইওয়ান টিভি, ফ্রিজ, স্যামসাংয়ের মডেল হয়েছেন। তামিম জিপি, ডানো গুড়ো দুধ, ফেয়ার এন্ড লাভলী, অক্সী ক্রিমের মডেল হয়েছেন। তাসকিন জিপি, ফ্যাশন হাউজ ব্যাঙ, পেপসি বিজ্ঞাপনে কাজ করেছেন। নাসির হোসেন জিপি, গ্লাক্সজো; মাহামুদুল্লাহ রিয়াদ করেছেন আলুজ চিপস এর বিজ্ঞাপন। আনামুল হক বিজয় গ্রামীন ফোন। রবির বিজ্ঞাপনে দেখা গেছে রুবেল, মোস্তাফিজ ও সৌম সরকারকে। এদিকে সৌমকে পেপসির বিজ্ঞাপনেও দেখা যাবে।গত ঈদে ইমরুল কায়েস ‘ফুলকুমারী’নামের একটি নাটকে অভিনয় করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ