,

শীর্ষস্থানীয় নায়িকা শাবনূর হাসপাতালে

news-image

ঢাকার ছবির শীর্ষস্থানীয় নায়িকা শাবনূর এখন হাসপাতালে। হঠাৎ শারীরিক সমস্যা  দেখা দেয়ায় বৃহস্পতিবার সকালে তাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসক মৃণাল কুমারের তত্ত্বাবধানে আছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে বৃহস্পতিবারই শাবনূরের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়। বর্তমানে হাসপাতালের কেবিনে বিশ্রামে রয়েছেন তিনি। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বুধবার রাতে শাবনূরের পেটে ব্যথা শুরু হয়। বৃহস্পতিবার সকালে তা তীব্র আকার ধারণ করে। তাই বাধ্য হয়ে অস্ত্রোপচার করাতে হয়। আল্লাহর রহমতে এখন তিনি অনেক ভাল আছেন। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন, সুস্থ হয়ে দ্রুতই যেন বাসায় ফিরতে পারেন। সমপ্রতি ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ে অংশ নেয়ার মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর। ছবিটির পরিচালক এম এম সরকারের হঠাৎ মৃত্যুর কারণে অনেক দিন ধরে এর কাজ স্থগিত ছিল। বর্তমানে ছবিটির কাজ  শেষ করছেন তার শিষ্য বদিউল আলম খোকন। এ ছবিতে শাবনূরের সহশিল্পী শায়ের খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে