বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বিদ্যুৎ লাইন উদ্বোধন করলেন-আইনমন্ত্রী

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুক্রবার বিকেলে বিদ্যুৎ লাইন আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক। 
এ উপলক্ষে কসবা পৌর এলাকার পানাইয়ারপাড় গ্রামের ঈদগাহ মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আবদুল ওয়াহিদ। বক্তব্য রাখেন; উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার ভূইয়া, কসবা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নিজাম উদ্দিন সরকার, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম হারুনুর রশীদ ঢালী প্রমুখ। 
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুকবুল হোসেন বলেন; আড়াই কিলোমিটার বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়েছে। এতে সমিতির ৩১ লাখ ৮৬ হাজার টাকা ব্যয় হয়েছে। কসবা উপজেলার পানাইয়ারপাড়, বিষ্ণুপুর, তিনলাখপীর, মীরপুকুরপাড়, চকবস্তা ও মন্দভাগ এলাকায় দুইশ’ ৩৩টি পরিবার নতুন করে বিদ্যুৎ সংযোগ পাবেন। 

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে