বিনোদন ডেস্ক : বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের বাড়ি ভাড়াটের দখলে চলে গেছে এবং তিনি বর্তমানে ভাড়া বাসায় থাকেন—সামাজিক মাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি নাকচ করে অভিনেত্রী জানিয়েছেন, ঘটনাটি প্রায় ২২-২৩ বছর আগের।
দিলারা জামান জানান, শ্যামলীর পৈতৃক বাড়ি নিয়ে ২০০৩-০৪ সালের দিকে দখলের পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে ওই সম্পত্তি বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে সেখানে বসবাস শুরু করেন তিনি।
বর্তমানে তিনি নিজের ফ্ল্যাটেই থাকেন এবং অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন। দুই মেয়ে বিদেশে থাকলেও স্থায়ীভাবে দেশের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান অভিনেত্রী।
পুরোনো ঘটনাকে বর্তমানের ঘটনা হিসেবে ছড়িয়ে দেওয়ায় বিস্ময় প্রকাশ করে দিলারা জামান বলেন, তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্টদের একটু যাচাই-বাছাই করা উচিত ছিল।