১ লাখ ৩৫ হাজার সৌদি ও প্রবাসীকে হজের অনুমতি

news-image

সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীসহ ১ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ এ পর্যন্ত পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা নিবন্ধিত হয়েছেন। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের সহকারী সচিব হুসেইন আল-শরীফ বলেছেন, মন্ত্রণালয়ের ই-পোর্টালে আগামী ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের হাজীদের নিবন্ধন চলবে। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। তিনি বলেছেন, হজ পালনের জন্য ২ লাখ অনুমতি প্রদানের পর সৌদি আরবে বসবাসকারী হাজীদের নিবন্ধন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। হাজীরা যাতে শান্তি ও স্বস্তির সঙ্গে পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য সর্বোচ্চ সেবা নিশ্চিতে স্থানীয় সব হজ-প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন হুসেইন আল-শরীফ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান