,

৩৫ বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

news-image

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই আসনবিন্যাস প্রকাশ করা হয়। আগামী ১লা সেপ্টেম্বর থেকে আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৯ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে একযোগে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে চার ঘণ্টা। আর ১০০ নম্বরের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে তিন ঘণ্টা।

পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোন ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়ে কমিশন বলছে, কারো কাছে এসব ডিভাইস পাওয়ার গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। গাণিতিক যুক্তি, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স বিষয়ের লিখিত পরীক্ষায় প্রার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এর বাইরে ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে প্রার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হলেও অন্যসব বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে পিএসসি। ৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন, এরাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে