,

ব্রাহ্মণবাড়িয়াতেও বেসামাল সৈয়দ মোহসিন আলী (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সফরেও বেসামাল ছিলেন সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। মঞ্চে বসে সিগারেট টানলেন। গানও গাইলেন। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সফর ছিলো মন্ত্রীর।  তার এই দিনব্যাপী সফর শুরু হলো বেলা সাড়ে ১২ টার পর। এজন্যে পূর্ব নির্ধারিত ২ টি কর্মসূচী বাতিল করতে হয়। যদিও বুধবার রাতেই ব্রাহ্মণবাড়িয়া পৌছেছিলেন মন্ত্রী। 
তিনি বিকেল সাড়ে ৩টায়  ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবারে মতবিনিময় করেন। অনুষ্ঠানের মঞ্চে উঠে এতিমদের খোঁজ খবর নিতে নিতেই সিগারেটে অগ্নিসংযোগ করেন তিনি। শুধু এ অনুষ্ঠানেই নয় এর আগে অন্যান্য অনুষ্ঠানে অংশ নিয়ে একই কান্ড করেন মন্ত্রী। মঞ্চে বসে সিগারেট টানা আর গান গাওয়া দুটোই করেন । তবে সব জায়গা থেকেই সাংবাদিকদের তাড়িয়ে দেন মন্ত্রী।   
ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবারে বালিকা এবং নিবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতিমদের জন্যে এতিম খানা তৈরির স্বপ্ন দেখেছিলেন। এতিম খানা হয়েছে। জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সরকারি শিশু পরিবার (বালিকা) এর নিবাসীদের সাথে মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম। সেখানে প্রধান অতিথির বক্তব্যের সময় মন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে বেসুরা গলায় গান পরিবেশন করেন। পরে মন্ত্রী সরকারী শিশু পরিবারের শিশু শিল্পীদের পরিবেশিত নৃত্য উপভোগ করেন।  
মন্ত্রীর সফরসূচী অনুসারে, সকাল ১০টায় জেলার সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র পরিদর্শন করার কথা ছিল । সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করার কথা। কিন্তু এ দু-জায়গার কোথাও যাননি মন্ত্রী। প্রায় ৫ ঘন্টা পর আয়োজকদের জানানো হয় মন্ত্রীর সফর বাতিলের কথা। 

  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ