,

শাহরুখের অন্ধ ভক্ত আথিয়া!

news-image

সুপারস্টার অভিনেতা সালমানের হাত ধরে প্রথমবার কোন ছবিতে অভিনয় করছেন অভিনেতা সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি, কিন্তু সালমান নয় তিনি নাকি বলিউড বাদশাহ শাহরুখের খানের অন্ধ ভক্ত!

জানা গেছে, শীঘ্রই সালমান খানের প্রডাকশনে নির্মিত মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত ছবি ‘হিরো’-তে অভিষেক হয়েছে আথিয়া শেঠির। আর এ ছবির প্রমোটিংয়ের ব্যস্ততায় এখন রাত দিন কাটছে তার। সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নেরও ঠিকঠাক উত্তরও দিতে হচ্ছে। এরই মধ্যে একজন খানদের সম্পর্কে তার ভাবনা জানতে চাইলে আথিয়া বলেন, তারা প্রত্যেকে (তিন খান) বলিউডের সুপারস্টার অভিনেতা। আমার মনে আছে যখন ‘ম্যায় হু না’ ছবির শ্যুটিং হয়, তখন শাহরুখ স্যারের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনি আমাকে পুরো সেট ঘুরে দেখিয়েছিলেন। তিনি অসাধারণ একজন মানুষ, ওই মুহূর্তটা আমি মনে রাখবো চিরদিন! সত্যি কথা বলতে কি, শাহরুখ খানের আমি অন্ধ ভক্ত!

খানদের সাথে অভিনয় কতটা আগ্রহী জানতে চাইলে আথিয়া বলেন, আমি জানি না কখনো তাদের সাথে অভিনয়ের সুযোগ পাবো কি না! কিন্তু যদিও কখনো সুযোগ পাই, কিংবা কোনো প্রস্তাব আসে তাহলে না ভেবেচিন্তেই লুফে নিবো।

উল্লেখ্য, সালমান খানের হাত ধরে আসন্ন ছবি ‘হিরো’-তে প্রথমবারের মত অভিনয় করতে যাচ্ছেন আথিয়া শেঠি। সালমান খানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন নিখিল আদভানি, সুভাষ ঘাইয়ের ‘হিরো’ ছবিটি অবলম্বনে নির্মাণ হচ্ছে নতুন ‘হিরো’। ইতিমধ্যে ছবির পোস্টার, টিজার, ট্রেলার এবং সালমানের কণ্ঠে একটি গান দিয়ে ইতিমধ্যে বলিউডের আকাঙ্ক্ষিত ছবির তালিকায় পৌঁছে গেছে ছবিটি। আথিয়া ছাড়াও ছবিটিতে অভিষেক হতে যাচ্ছে সুরজ পাঞ্চোলি! আসছে সেপ্টেম্বরের ১১ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।            

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস