,

স্মাগলিংয়ের অভিযোগে ফের আটক অভিনেত্রী উর্বশী রউতেলাকে

news-image

সোনার গহনা সমেত প্রায় ১১.৫ লাখ টাকার সামগ্রী ছিল তাঁর কাছে। অথচ তিনি তা জানাননি। এই অভিযোগে অভিনেত্রী উর্বশী রউতেলাকে মুম্বাই বিমানবন্দরে আটক করলেন কাস্টম অফিসাররা। এই নিয়ে দ্বীতিয়বার কাস্টম আটক করল তাঁকে। দুবাই থেকে ফিরছিলেন অভিনেত্রী উর্বশী। তাঁর কাছে ছিল প্রায় ৮ লাখ টাকার হীরে ও সোনার গহনা। এছাড়া অন্যান্য মূল্যবাণ সামগ্রীও ছিল প্রায় সাড়ে ৩ লাখ টাকার। কিন্তু  এ কথা ঘোষণা করেননি তিনি। খবর পেয়ে মুম্বাই বিমানবন্দরেই তাঁকে আটক করেন কাস্টম অফিসাররা। এ ঘটনার মাস তিনেক আগেও একই অভিযোগে কাস্টম অফিসাররা তাঁকে আটক করেছিল। সেবার জরিমানাও হয় তাঁর। এবারও সেই একই অফিসাররা তাঁকে আটক করেন।
কাস্টম অফিস সূত্রে জানানো হয়েছে, এই মডেল অভিনেত্রী যে শুধু বেআইনি কাজ করছেন তাই নয়,  অফিসারদের সঙ্গে তিনি ভালো ব্যবহারও করেননি। তাঁর সমস্ত জিনিসপত্র কাস্টম নিজের আওতায় নিয়েছে। সরকার অনুমোদিত অফিসার বাজেয়াপ্ত জিনিসের প্রকৃত মূল্য নির্ধারণ করবেন। এই মূল্যমানের উপরেই নির্ভর করবে ঠিক কত জরিমানা হবে অভিনেত্রীর।
এদিকে, কেন বারবার একই অভিযোগ উঠছে এই অভিনেত্রীর বিরুদ্ধে, তা খতিয়ে দেখতে কাস্টমের তরফ থেকে তদন্ত করা হচ্ছে।  দেখা গিয়েছে, দুই বারই খুব অল্পদিনেদ জন্য দুবাইয়ে গিয়েছিলেন তিনি। ফেরার পথে দুই বারই তাঁর থেকে মিলল প্রচুর টাকার সামগ্রী। কোনও বড়সড় স্মাগলিং চক্রের সঙ্গে এই অভিনেত্রী জড়িত কি না, তা জানতে পূর্ণাঙ্ক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন কাস্টম অফিসারর।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে