,

মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালী জাতির অহংকার থাকবে জন্ম থেকে জন্মান্তর – জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির গৌরবোজ্জ্বল অহংকার, এই অহংকার থাকবে জন্ম থেকে জন্মান্তর। তিনি বলেন মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা যে অবদান রেখেছে তা এই জাতি সবসময় স্মরণ রাখবে। ৩০ লক্ষ শহীদের রক্তভেজা উর্বর মাটির দেশ বাংলাদেশ উন্নত দেশ হবে।বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা  শামসুদ্দিন আহম্মদ রচিত “একাত্তর আমাদের অহংকার” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ রচনা করায় বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহম্মদকে ধন্যবাদ জানিয়ে বলেন প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের যে বীরত্বপূর্ণ অবদান রয়েছে তা নতুন প্রজন্মকে জানাতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে উজ্জীবিত হয়ে দেশ কে এগিয়ে নিয়ে যাবে।
সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়া ও উদিচী শিল্পী গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে সাহিত্য একাডেমির আহবায়ক কবি জয়দুল হোসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা মাহতাব মিয়া,বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সদস্য সচিব একেএম শিবলী। প্রকাশিত গ্রন্থ নিয়ে আলোচনা করেন অধ্যাপক মানবর্দ্ধন পাল। মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব মো. আবু হোরায়রাহ – এর সার্বিক সহযোগিতায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া , বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ খান, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী স্বপন প্রমুখ। অনূভ’তি ব্যক্ত করেন  “একাত্তর আমাদের অহংকার” গ্রন্থের লেখক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহম্মদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্কৃতি কর্মী আল আমীন শাহীন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বুৃন্দ , মুক্তিযোদ্ধা সন্তান ,গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ