,

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৫ নভেম্বর

news-image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৫ নভেম্বর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আবেদন শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে। বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং রেজিস্ট্রার অফিস সূত্রে আরও জানা গেছে, মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে মোট ৮টি ইউনিটে (এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে আবেদনের জন্য শিক্ষার্থীদের যোগ্যতা পরে জানানো হবে। আবেদন ফি সার্ভিস চার্জসহ ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ