,

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, গত ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার যৌথ অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জনকে আটক করা হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়া, ৩৭ শতাংশ ইয়েমেন এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই অভিযানে অবৈধভাবে সৌদি ছাড়ার চেষ্টা করা ৩৩ জন এবং অবৈধ অভিবাসীদের আশ্রয় ও পরিবহনে সহযোগিতার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের পর ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

বর্তমানে সৌদিতে মোট ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে। এর মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী।

দেশটির আইন অনুযায়ী, অবৈধভাবে প্রবেশে সহায়তা করা ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে