ভারতে মুসলিমদের সংখ্যা বেড়েছে হিন্দুদের কমেছে

news-image

ভারতে ধর্মীয় ভিত্তিতে আদমশুমারির ফলাফল ঘোষণার পর এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই জনগণনায় এসেছে যে ভারতে হিন্দুদের তুলনায় মুসলিমদের সংখ্যা বেড়েছে। ধর্মীয় ভিত্তিতে আদমশুমারির ফলাফলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন সবার সংখ্যা প্রকাশ করা হয়েছে। ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত হলো জনগণনার সময়কাল। এই জনগণনায় দেখা যাচ্ছে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি গড়ে ২৪.৬ শতাংশ অন্যদিকে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি ১৬.৮ শতাংশ। এই প্রথম ভারতের হিন্দুদের জনসংখ্যা ৮০ শতাংশের নিচে নেমে এসেছে বলে জানানো হচ্ছে। ভারতের মোট জনসংখ্যার ৭৯.৮ শতাংশ হিন্দু। অপরদিকে মুসলমানদের সংখ্যা ভারতের মোট জনসংখ্যার ১৪.২ শতাংশ। আগের জনগণনা বিচারে দেখা যাচ্ছে মুসলিম বাদে সব ধর্মীয় জাতিসত্তার লোকসংখ্যা কমেছে। হিন্দুদের সংখ্যা বছরে ০.৭ শতাংশ হারে কমেছে, অন্যদিকে মুসলমানদের বৃদ্ধি বছরে ০.৮ শতাংশ। সুত্রঃ বিবিসি

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান