,

সেপ্টেম্বরেই নির্বাচিত হবে নতুন রাষ্ট্রপতি

news-image

অনলাইন ডেস্ক : সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, এ জন্য আলাদা কোনো বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা তৈরি হয়নি।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।

তিনি আরও জানান, চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় আহত ৮ জনের বিরুদ্ধে করা মামলা মিথ্যা প্রমাণিত হলে তা প্রত্যাহার করা হবে। একই সঙ্গে তিনি বলেন, বর্তমানে সীমান্তে অতিরিক্ত হত্যার ঘটনা শূন্যের পর্যায়ে রয়েছে। তবে কোনো বড় রাজনৈতিক নেতা হলেও ধর্ষণ মামলার মতো গুরুতর অভিযোগ প্রত্যাহার করা হবে না।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগ করেন।

সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন।

আইন অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে হবে।

মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বকাল ছিল দেশের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সময়। তার মেয়াদকালেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, পরে অন্তর্বর্তী সরকার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ