,

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

news-image

অনলাইন ডেস্ক : মালদ্বীপের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হাসান রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।

বৃহস্পতিবার মালের বাংলাদেশ হাইকমিশন জানায়, বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় প্রতিরক্ষা কূটনীতি, সামরিক সহযোগিতা, দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

এছাড়া সামরিক প্রশিক্ষণ ও পেশাগত শিক্ষা, প্রতিরক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকে উভয় পক্ষ ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ-মালদ্বীপের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ