,

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

news-image

অনলাইন ডেস্ক : ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব প্যাকেজের বিস্তারিত জানানো হয়।

হাবের ঘোষিত প্যাকেজ অনুযায়ী, বিশেষ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা। সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ রাখা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা।

হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান, হজযাত্রীদের চাহিদার ভিত্তিতে এজেন্সিগুলো আরও একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবে।

সংবাদ সম্মেলনে হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, সরকারের ঘোষিত হজ প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ