,

বিজয়নগরে ফেনসিডিলসহ মাদক পাচারকারী গ্রেফতার

news-image

বিশেষ প্রতিনিধি : বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পাচারকাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাটিও জব্দ করা হয়। জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে বিজয়নগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কমপ্লেক্সে সামনে যান বাহন তল্লাশি শুরু করে। মুকুন্দপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি গাড়িতে তল্লাশি চালায়। এসময় নিষিদ্ধ ভারতীয় ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী বাহার মিয়া (৪৫) কে গ্রেফতার করে। সে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের মৃত সুলেমান মিয়ার পুত্র। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজয়নগর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে