,

বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং জনপ্রতিনিধিদের জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হয়ে আসতে হবে।

বুধবার রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের যথাযথ কারণ ছাড়া বরখাস্ত করা উচিত নয়। পাশাপাশি সরকারি ত্রাণ যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে এবং দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ন না হয়, সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

চেয়ারম্যান ও মেম্বারদের ভাতা বাড়ানোর বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্মানজনক পর্যায়ে নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান মির্জা ফখরুল। তার মতে, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠলে রাষ্ট্রও আরও শক্তিশালী হবে।

তিনি আরও জানান, চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রমে জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি এবং সরকারি সহায়তা সুষ্ঠুভাবে বণ্টনের ওপর জোর দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আগে এপ্রিল মাসে ত্রাণের বরাদ্দ দেওয়া হলেও এবার থেকে তা সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। এর ফলে বছরের অবশিষ্ট সময়ের মধ্যেই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ