,

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

news-image

অনলাইন ডেস্ক : ইলিশের ভরা মৌসুম চললেও রাজধানীর বাজারে কমছে না দাম। সরবরাহ কিছুটা বাড়লেও ক্রেতাদের নাগালের বাইরে রয়ে গেছে জাতীয় মাছের দাম। চাঁদপুর, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় ইলিশ এলেও বাজারে এর প্রভাব পড়ছে না।

রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল ও সাদেক খান বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

এক কেজির বেশি ওজনের ইলিশ সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এসব মাছের কেজিপ্রতি দাম ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৮০০ টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের চাহিদা বেশি, যা বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে। এছাড়া ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং ছোট আকারের ৩০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা কেজি।

ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে তুলনামূলক কম দামে ইলিশ পাওয়া গেলেও খুচরা বাজারে এসে দাম বেড়ে যাচ্ছে। কারওয়ান বাজারে এক কেজি ওজনের ইলিশ পাইকারিতে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে চাঁদপুর, বরিশাল ও ভোলার মতো ইলিশের প্রধান উৎস এলাকাগুলোতেই এবার মাছের সরবরাহ কম। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা নদীতে নামতে না পারায় চাঁদপুরে ইলিশের আমদানি কমে গেছে। সেখানে এক কেজি ওজনের ইলিশের দাম ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত উঠেছে।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার জানান, বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে একদিনে মাত্র প্রায় ২০ মণ ইলিশ এসেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।

বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। ভরা মৌসুমে যেখানে প্রতিদিন শত শত মণ ইলিশ আসত, সেখানে বর্তমানে সব আড়ত মিলিয়ে ২০ থেকে ২৫ মণের বেশি মাছ পাওয়া যাচ্ছে না। ফলে ব্যবসা-বাণিজ্যেও বড় ধরনের প্রভাব পড়েছে।

ভোলার নদীগুলোতেও জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছের ঘাটগুলোতে নেই আগের মতো ব্যস্ততা। জেলেরা বলছেন, নদীতে মাছ না পাওয়ায় ট্রলারের খরচ ও শ্রমিকদের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।

মৎস্য কর্মকর্তারা আশা করছেন, বৃষ্টিপাত বাড়লে এবং সাগরে অনুকূল পরিবেশ তৈরি হলে নদীতে ইলিশের বিচরণ বাড়তে পারে। এতে সরবরাহ স্বাভাবিক হলে দামও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ