গাজী নজরুল ইস্যুতে তদন্ত শেষে ব্যবস্থা নেবে জামায়াত
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ২১, ২০২৬
অনলাইন ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২১ জুলাই) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ দলের নজরে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্যের পাশাপাশি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্যও পর্যালোচনা করা হচ্ছে।
জামায়াত জানায়, ঘটনার প্রকৃত তথ্য যাচাই ও প্রয়োজনীয় অনুসন্ধান শেষে দলের সাংগঠনিক নিয়ম অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।