বিজয়নগরে ট্রাকের চাপায় অজ্ঞাত এক মহিলার মৃত্যু
বিশেষ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের চাপায় অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে। সকাল ১১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত (৪০) এক মহিলাকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পন্যবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসলামপুর ফাঁড়ি পুলিশ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। আমরা হাইওয়ে পুলিশকে অবহিত করেছি।











