,

চাঁদাবাজির মামলায় বাপ্পি-রাকিব ৭ দিনের রিমান্ডে

news-image

অনলাইন ডেস্ক : ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে করা মামলায় মতিঝিল এলাকার কথিত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়াকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মোমিনুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানালেও শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার সকালে হোটেল পূর্বাণী এলাকার কাছ থেকে তানিম রেজা বাপ্পিকে এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, বিভিন্ন ধরনের গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ব্যবসায়ী ইসমাইল হোসেন গত ১৫ মে রাতে হোয়াটসঅ্যাপে একটি কল পান। অভিযোগ অনুযায়ী, ওই কলে তাকে কোরবানির পশুর হাটে নির্দিষ্ট ব্যক্তিকে অংশীদার করার জন্য চাপ দেওয়া হয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি না মানলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।

এর কয়েকদিন পর, ১৯ মে সকালে তার অফিসে দুর্বৃত্তরা গুলি চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর ২০ মে ইসমাইল হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ