,

পুরোনো নথি থেকে আ.লীগ আমলের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

news-image

অনলাইন ডেস্ক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পুরোনো নথিতে থাকা আওয়ামী লীগ সরকারের সময়কার ছবি ও লোগোসম্বলিত কাভার পরিবর্তন করে নতুন কাভার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক নিরাপত্তা, ডিজিটাল নথি ব্যবস্থাপনা, অডিট তদারকি এবং বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ প্রশাসনিক নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের জুন মাসের অভ্যন্তরীণ সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। গত ২৫ জুন সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়।

সভায় সিদ্ধান্ত হয়, পুরোনো নথিতে থাকা বিগত সরকারের ছবি বা লোগোযুক্ত কাভার বদলে নতুন নথি কাভার ব্যবহার করতে হবে। পাশাপাশি সচিবালয় নির্দেশমালা-২০২৪ অনুযায়ী সব শাখা, অধিশাখা এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় ডিজিটাল নথি নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

দাপ্তরিক গোপনীয়তা রক্ষায় নথি ও চিঠিপত্র আদান-প্রদানে মুভমেন্ট রেজিস্টার ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে মূল নথি পাঠানোর আগে তার অনুলিপি সংরক্ষণ এবং নির্ধারিত সময়ে মূল নথি ফেরত আনার ব্যবস্থাও রাখতে হবে।

নথির নিরাপত্তা জোরদারে সব শাখায় উপযুক্ত স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত ফুটেজ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, আর্থিক অনিয়ম শনাক্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম আরও সক্রিয় করা এবং নিয়মিত অডিট টিম পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এ ছাড়া দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন বিভাগীয় মামলাগুলো দ্রুত নিষ্পত্তি, তদন্ত প্রতিবেদনের মানোন্নয়ন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব শাখায় সতর্কতা বাড়ানো, অফিস শেষে বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখা, অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহারের নির্দেশনাও সভায় দেওয়া হয়।

সভায় সচিব মো. নজরুল ইসলাম বলেন, গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, দক্ষতা, আন্তরিকতা ও সময়ানুবর্তিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ