,

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

news-image

নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকেও একই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামি ২৩ জুলাই খোন্দকার মিসবাহ উল আজীম ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং ওইদিনই তিনি নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের দিন থেকে তিন বছরের জন্য তিনি নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

২০২৩ সালের ২৪ জুলাই তিন বছরের জন্য বাংলাদেশের ১৭তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নাজমুল হাসান।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান