,

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে ইউবার ট্যাক্সি চালকদের ধর্মঘট

news-image

ট্যাক্সি ভাড়া কমানোর প্রতিবাদে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে ইউবার ট্যাক্সি চালকদের ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। কানেকটিকাটের হার্টফোর্ড কাউন্টিতে গত কয়েক মাসে তিন দফা ট্যাক্সি ভাড়া কমানোর প্রতিবাদের চালকরা এ ধর্মঘটের ডাক দেন। ঐদিন এক সমাবেশে হার্টফোর্ডে ২৪ ঘণ্টা ইউবার ট্যাক্সি চলাচল বন্ধ রেখে ভাড়া কমানোর প্রতিবাদ জানান। এ সমাবেশ অন্য দেশীয় ইউবার চালকদের সঙ্গে বেশ কিছু বাংলাদেশি চালকও যোগ দেন। বাংলাদেশি বেশ কিছু ইউবার ট্যাক্সি চালক এ প্রতিনিধিকে জানান, যেখানে প্রতি মাইলের ভাড়া ছিল ১ ডলার ৫০ সেন্ট সেখানে গত মঙ্গলবার হঠাৎ করে প্রতি মাইল ১ ডলার ১০ সেন্ট নির্ধারণ করেন কর্তৃপক্ষ। এতে করে চালকদের জ্বালানি তেলের খরচ উঠানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। এর আগে হার্টফোর্ড কাউন্টিতেই ভাড়া ছিল প্রতি মাইলে ২ ডলার ২০ সেন্ট এবং ১ ডলার নব্বই সেন্ট। কিন্তু বর্তমানে এ ভাড়ার পরিমাণ এত কমানো হয়েছে যে অনেকেই বাধ্য হয়ে ইউবার ছেড়ে অন্য ট্যাক্সি চালাচ্ছেন। তবে তারা উক্ত সমাবেশ থেকে পূর্বের ভাড়া ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে