বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

news-image

অনলাইন ডেস্ক : বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে সরকার। এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার একই প্রশ্নপত্রে পুনরায় অংশ নিতে পারবেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধির আওতায় দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি জানান, শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন এলাকার কিছু পরীক্ষার্থীও আবহাওয়াসহ নানা অনিবার্য সমস্যার কারণে নির্ধারিত পরীক্ষায় উপস্থিত হতে পারেননি। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব পরীক্ষার্থী চলমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া একই বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ভুল প্রশ্ন তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে থাকা ভুলের কারণে ক্ষতিগ্রস্ত সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী