,

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস, সামুদ্রিক খাত ও আর্থিক সেবাসহ বিভিন্ন অগ্রাধিকারপ্রাপ্ত খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।

সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বিডার নির্বাহী চেয়ারম্যান ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। এ সময় বিডা, পিপিপি কর্তৃপক্ষ ও বেজার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সৌদি উপমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসা সহজীকরণ এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ সৌদি আরবের উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বৈশ্বিক লজিস্টিকস হাব গড়ে তোলার লক্ষ্যে সৌদি আরব সম্ভাবনাময় বিভিন্ন দেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনালের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। সৌদি পক্ষ জানায়, প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি এবং প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে।

সৌদি উপমন্ত্রী বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বৈঠকে লজিস্টিকস, সাপ্লাই চেইন, কোল্ড স্টোরেজ, বন্দর অবকাঠামো ও আর্থিক সেবাসহ একাধিক খাতে সৌদি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, এসব সম্ভাব্য বিনিয়োগ বাস্তবায়নে বিডা ইতোমধ্যে সৌদি আরবের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ