বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকার এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্ত ১ হাজার ৯২ শিশুর মধ্যে ১৭২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৫১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৭৭ শিশু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৭৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ শিশুর। এর মধ্যে ১৩ হাজার ৯০৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে ৯৬ হাজার ৮৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৯৩ হাজার ২৬০ শিশু হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছে।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী