,

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

news-image

অনলাইন ডেস্ক : মেট্রোরেলে বিজ্ঞাপন প্রচার থেকে পাওয়া আয় ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ নাকি ‘বিজ্ঞাপন সেবা’—এ বিষয়ে করসংক্রান্ত জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে বিষয়টি স্পষ্ট করার আবেদন জানিয়েছে অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেড।

সম্প্রতি প্রতিষ্ঠানটি এনবিআরকে দেওয়া এক চিঠিতে জানিয়েছে, মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রদর্শনকে কোনোভাবেই স্থাবর সম্পত্তি ভাড়ার আওতায় বিবেচনা করা উচিত নয়। তাদের দাবি, এটি মূলত একটি নির্দিষ্ট বিজ্ঞাপন সেবা।

এনবিআর সূত্র জানায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে চুক্তির ভিত্তিতে মেট্রোরেলে বিজ্ঞাপন প্রচারের কাজ করছে অ্যানেক্স কমিউনিকেশনস। তবে ভ্যাট আইনের সংজ্ঞা নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতার কারণে কর নির্ধারণে বিভ্রান্তি দেখা দিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছে, মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রচার কোনো স্থায়ী স্থাপনা বা সম্পত্তি ব্যবহারের বিষয় নয়। এটি নির্দিষ্ট যাত্রী ও দর্শক গোষ্ঠীর কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার একটি মাধ্যম।

অ্যানেক্স কমিউনিকেশনস আরও যুক্তি দিয়েছে, বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে তাদের মেট্রোরেল ট্রেনের ওপর কোনো মালিকানা বা একচ্ছত্র নিয়ন্ত্রণ নেই। বিশ্বের বিভিন্ন দেশের, বিশেষ করে ভারতের মেট্রোরেল ব্যবস্থায়ও এ ধরনের বিজ্ঞাপনকে ‘বিজ্ঞাপন সেবা’ হিসেবে বিবেচনা করে কর আদায় করা হয়।

এখন এনবিআরের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মেট্রোরেলের বিজ্ঞাপন আয়ের কর কাঠামো কোন শ্রেণিতে নির্ধারিত হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ