বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ত্রাণ সহায়তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী জানান, বন্যাপরবর্তী পুনর্বাসন, কৃষি খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্গঠনের বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মূল লক্ষ্য এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ৮টি জেলার ৫৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে প্রায় ৬ লাখ ৯ হাজার ৪১১টি পরিবার ক্ষতির শিকার হয়েছে। এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যাদের অধিকাংশই পাহাড়ধসে মারা গেছেন।

আসাদুল হাবিব দুলু জানান, দুর্গত এলাকায় জরুরি সহায়তার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনা খাবার বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলায় অতিরিক্ত ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা খাবার ও শুকনা খাবার সরবরাহ করা হচ্ছে। উদ্ধার কাজে সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ডকে যুক্ত করা হয়েছে। দুর্গত এলাকায় সহায়তার জন্য স্পিডবোট ও রাবার বোটও পাঠানো হয়েছে।

বন্যার পর পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে কৃষকদের ক্ষতি বিবেচনা করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, বাঁধ মেরামত, নদীতীর সংরক্ষণ, জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে টেকসই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০