,

এইচএসসির প্রশ্নে ভুল, চার শিক্ষককে শোকজ

news-image

অনলাইন ডেস্ক : এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ত্রুটি ও অসঙ্গতির অভিযোগে প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের সই করা নোটিশে জানানো হয়, গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ভুল ও অসঙ্গতি ছিল। এতে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে মানসিক চাপে পড়ে।

নোটিশে উল্লেখ করা হয়, প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে এমন ভুল দায়িত্বহীনতার পরিচয় বহন করে এবং বোর্ডের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট চার শিক্ষককে তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে, কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না।

শোকজ পাওয়া শিক্ষকরা হলেন—শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

এর আগে প্রশ্নের ৬ ও ৭ নম্বরে ত্রুটির অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তের কথা জানায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা বোর্ড জানায়, অভিযোগের সত্যতা নিশ্চিত হলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষামন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছেন, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের বিতর্কিত দুটি প্রশ্নের পূর্ণ নম্বর সব পরীক্ষার্থীকে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ