,

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে মূল কারণ চিহ্নিত করে কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে যেসব এলাকায় পানি জমেছে, সেসব স্থান সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৪ জুলাই) আগ্রাবাদ চৌমুহনী এলাকায় চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এবং আশপাশের এলাকায় জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন মেয়র।

এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে ওই এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

মেয়র বলেন, গত কয়েক দিনের অতিবৃষ্টিতে নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেগুলোর প্রকৃত কারণ খুঁজে বের করা হচ্ছে। শুধু পানি সরিয়ে নেওয়া নয়, সমস্যার স্থায়ী সমাধান করাই চসিকের প্রধান লক্ষ্য।

তিনি জানান, ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা এবং ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতার কারণ পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে খাল, নালা ও ছড়ায় বর্জ্য জমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি সামনে এসেছে।

মেয়র অভিযোগ করেন, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফোম শিট, কার্টন, পলিথিনসহ নানা ধরনের বর্জ্য ড্রেন ও নালায় জমে পানি চলাচলে বাধা সৃষ্টি করছে। এ কারণে অল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

তিনি বলেন, ব্যবসায়ীরা যদি বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীল না হন, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

নগরবাসীর সহযোগিতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে মেয়র সবাইকে খাল, নালা ও ড্রেনে ময়লা না ফেলার আহ্বান জানান।

তিনি আরও জানান, দেওয়ানহাট-আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা কমাতে নাসির খাল, লালমিয়া খালসহ গুরুত্বপূর্ণ জলপ্রবাহগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জলপথের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা গেলে বর্ষায় নগরীর দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ