,

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

news-image

অনলাইন ডেস্ক : যুবসমাজকে আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য দক্ষ করে তুলতে বিদেশি ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি, জাপানিজ, ইতালিয়ান, কোরিয়ান, আরবি ও মান্দারিনসহ বিভিন্ন ভাষার প্রশিক্ষণের জন্য ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোক্তার আলীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বিশেষায়িত প্রকল্পের মাধ্যমে বিদেশি ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি জানান, ‘স্ট্রেন্থেনিং ভোকেশনাল এডুকেশন ইন বাংলাদেশ (এসভিইবি)’ প্রকল্পের আওতায় ১২ হাজার ৬৬০ জন কারিগরি শিক্ষার্থীকে ইংরেজি ভাষায় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ‘স্কিলস টুয়েন্টি-ওয়ান’ প্রকল্পের মাধ্যমে ৮০ জন শিক্ষার্থী ইতোমধ্যে ইতালিয়ান ভাষার প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক ‘অ্যাসেট’ প্রকল্পের আওতায় ১২০ জনকে জাপানিজ, ৪৮ জনকে কোরিয়ান এবং ২৪ জনকে আরবি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি এন্টারপ্রাইজ বেজড ট্রেনিংয়ের মাধ্যমে ৩ হাজার ৬০০ জনকে জাপানিজ এবং ৭ হাজার ৮৪৮ জনকে ইংরেজি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সংসদে মন্ত্রী আরও জানান, তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে ‘স্কিল আপ বাংলাদেশ’ নামে একটি বড় প্রকল্প নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর আওতায় প্রায় ১০ লাখ যুবককে ইংরেজি, আরবি, জাপানিজ ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানে স্কিলস কম্পিটিশন, উদ্ভাবনী কার্যক্রম, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এসব উদ্যোগ শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ