,

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

news-image

 অনলাইন ডেস্ক : নানা প্রতিবন্ধকতা ও বাধা অতিক্রম করে জনগণের ভোটে নির্বাচিত হয়েই জাতীয় সংসদে এসেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন তাকে সংসদে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে, যার কারণে তার নির্বাচনী এলাকার মানুষ তাদের প্রাপ্য সেবা ও অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রথমবার জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে বক্তব্যে সরোয়ার আলমগীর ফটিকছড়ির ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। নির্বাচনের আগে নানা আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ফটিকছড়ির মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। দেশের সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে সব বাধা অতিক্রম করেই তিনি সংসদে এসেছেন। জনগণই সব ক্ষমতার উৎস বলেও মন্তব্য করেন তিনি।

ফটিকছড়ির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে সংসদ সদস্য বলেন, দীর্ঘ সময় পর সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এ আসন থেকে সংসদে আসার সুযোগ পেয়েছেন তিনি। তবে এখনো কিছু মহল এলাকার মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।

ফটিকছড়ির উন্নয়ন ও অবকাঠামো খাতে বিশেষ নজর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি কঠিন সময়ে তাকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরোয়ার আলমগীর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ