,

গানের মডেল হলেন ক্রিকেটার আশরাফুল

news-image

ক্রিকেটার আশরাফুল প্রথম কোনো গানের মডেল হিসেবে কাজ করলেন। আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী সোমা এ রহমান-এর একটি নতুন গানে মডেল হিসেবে অংশ নিলেন তিনি। নিউইয়র্কের একাধিক লোকেশনে গানটির চিত্রায়ণে অংশ নেন তিনি। এ প্রসঙ্গে ক্রিকেটার আশরাফুল বলেন, ‘কণ্ঠশিল্পী সোমার সাথে পরিচয় তার গানের মাধ্যমেই। সেই গান শুনে ভালোলাগা থেকে যখন মডেল হওয়ার অফার করে তখন মিউজিক ভিডিওর গল্পটি আমি শুনতে চাই। পরবর্তীতে গল্পটি ভালো লাগলে আমি রাজি হই। আশা করছি কাজটি সবার কাছেই ভালো লাগবে।’ অন্যদিকে গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী সোমা এ রহমান বলেন, ‘এটা আমার জন্য খুব ভালোলাগার বিষয় যে আমার প্রিয় একজন ক্রিকেটার আমার গানে মডেল হিসেবে কাজ করেছেন। গানের অনুষ্ঠানেই তিনি আমার গান শুনে ভালোলাগার কথা বলেন, পরবর্তীতে তাকে কাজটির অফার করি এবং চমত্কারভাবে তার পার্সোনালিটির সাথে মানানসইভাবেই উপস্থাপন করা হয়েছে।’ গানটি আমেরিকার বাংলাদেশি কমিউনিটির চ্যানেল ছাড়াও বাংলাদেশের একাধিক চ্যানেলে প্রচার করা হবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ