,

নতুন চার বইয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা ভাবনার প্রতিফলন: মাহ্দী আমিন

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা, পরিকল্পনা ও কর্মযজ্ঞের প্রতিফলন হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চারটি নতুন পাঠ্যপুস্তক তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৭ শিক্ষাবর্ষের চারটি নতুন পাঠ্যবইয়ের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভাবনা ও অভিজ্ঞতা বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য এবং নির্বাচনী ইশতেহারে উঠে এসেছে। সেই নির্দেশনার আলোকে নতুন বইগুলো তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইটিকে প্রচলিত পাঠ্যবইয়ের চেয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হবে। এতে শুধু লেখার ওপর নির্ভর না করে ছবি, টেবিল, ডায়াগ্রাম ও বিভিন্ন ভিজ্যুয়াল উপাদান যুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারে।

তিনি আরও বলেন, বইটিতে শুরুতেই একটি বিস্তারিত ভূমিকা অধ্যায় থাকা দরকার, যেখানে এর উদ্দেশ্য, শিক্ষা দর্শন এবং বাস্তব প্রয়োগের বিষয়গুলো তুলে ধরা হবে।

কারিগরি শিক্ষা প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, এ বিষয়ে সমাজে থাকা নেতিবাচক ধারণা দূর করতে হবে। ভবিষ্যতে দেশের প্রত্যেক স্কুলে কারিগরি শিক্ষার ল্যাব চালুর পরিকল্পনা রয়েছে, যাতে প্রত্যেক শিক্ষার্থী অন্তত মৌলিক কারিগরি জ্ঞান অর্জনের সুযোগ পায়।

তিনি বলেন, নতুন বই তৈরির পাশাপাশি আগের পাঠ্যবইগুলোর ভুল সংশোধন ও পরিমার্জনের কাজও চলছে। ইতিহাস যেন নিরপেক্ষভাবে উপস্থাপন করা হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাহ্দী আমিন জানান, নতুন চারটি বিষয়ের বই তৈরির কাজ খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হয়েছে। এ কাজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, নতুন বইগুলোর মধ্যে খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ হলেও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে, কারণ এটি শিক্ষা ব্যবস্থার মৌলিক মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত।

আগামী ১ জানুয়ারির মধ্যে দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য প্রায় ৩১ কোটি বই প্রস্তুত, মুদ্রণ ও বিতরণের বড় কর্মযজ্ঞ সম্পন্ন করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু