,

জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

news-image

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করতে মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিকল্পিত ও গুণগত জনসংখ্যা একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি। বিপরীতে অপরিকল্পিত ও অদক্ষ জনসংখ্যা জাতীয় উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

রাষ্ট্রপতি বলেন, একটি দেশের প্রকৃত শক্তি শুধু জনসংখ্যার আকারে নয়, বরং জনগণের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা ও উৎপাদনশীলতার ওপর নির্ভর করে। অদক্ষ ও বেকার জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। এই জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে তাদের আধুনিক প্রযুক্তি, কারিগরি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও জীবনদক্ষতায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। অন্যথায় এই সম্ভাবনাই ভবিষ্যতে বেকারত্ব, দারিদ্র্য ও সামাজিক অস্থিরতার কারণ হতে পারে।

রাষ্ট্রপতি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত এবং বৃত্তিমূলক শিক্ষার প্রসারে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পখাত ও শ্রমবাজারের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।

তিনি জনসংখ্যা ব্যবস্থাপনায় কয়েকটি বড় চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে মোট জনসংখ্যার উচ্চ ভিত্তি, প্রজনন হার কমিয়ে স্থিতিশীল পর্যায়ে আনা, অশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে জন্মহার নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্যকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস সুবিধা চালুর সিদ্ধান্তকে স্বাগত জানান এবং জনসংখ্যাকে জাতীয় সম্পদে পরিণত করতে সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্য খাতে তৃণমূল পর্যায়ে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন রাষ্ট্রপতি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু