,

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

news-image

অনলাইন ডেস্ক : হামে আক্রান্ত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে দায়েরের আবেদন করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এর আগে গত ৫ জুলাই নয় মাস বয়সী সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম মামলার আবেদন করেন। সেদিন তার জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করা হয়েছিল।

মামলায় ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফরকে আসামি করা হয়।

আবেদনে অভিযোগ করা হয়, হামে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার পর চিকিৎসায় অবহেলা, সময়মতো টিকার সরবরাহ নিশ্চিত না করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এছাড়া হাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগও আনা হয়।

উল্লেখ্য, একই ধরনের অভিযোগে গত ৮ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার আদালতে আরেকটি মামলার আবেদন করা হয়েছিল। সেবারও আদালত আবেদনটি খারিজ করে দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু