রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন

news-image

অনলাইন ডেস্ক : উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন। বিচারক শাহজাহান কবির আগামী ৮ জুলাই কারাগারে থাকা মেননের উপস্থিতিতে আবেদনটির শুনানির দিন নির্ধারণ করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, বিধিমালা উপেক্ষা করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। বোর্ডে শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ রাখা হয়নি। এছাড়া এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।

অভিযোগে আরও বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়। এসব অনিয়মের মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দুদকের তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া একাধিক হত্যা মামলাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান একটি মানবতাবিরোধী অপরাধের মামলাতেও তিনি আসামি।

এ জাতীয় আরও খবর

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বান্দরবানে বন্যার্ত ১৫ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা