রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে আবারও ডুবল ঢাকা, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

news-image

অনলাইন ডেস্ক : শেষ আষাঢ়ের টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ভোরে আরও বেড়ে যায়। এতে নগরের অনেক সড়ক ও অলিগলিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও, ফার্মগেট, তেজগাঁও, শনির আখড়া, পুরান ঢাকা, ধানমন্ডি, মিরপুর, কালশী, হাতিরঝিল, গুলশান, কালাচাঁদপুর ও বারিধারাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার চিত্র দেখা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে বৃষ্টি উপেক্ষা করে বের হওয়া অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে, ফলে অনেককে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় পথে কাটাতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

টানা বৃষ্টিতে নিচু এলাকা ও সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেক মানুষ পানির কারণে দুর্ভোগে পড়েছেন। কোথাও কোথাও জমে থাকা পানিতে যানবাহন বিকল হওয়ার ঘটনাও ঘটেছে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে কাজীপাড়া মেট্রো স্টেশনসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। জমে থাকা পানি দ্রুত সরিয়ে নাগরিক ভোগান্তি কমাতে কাজ করছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

জমির উদ্দিনের মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিনের শোক

প্রথমবার বরিশাল সফরে প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ

সোমবারও ঢাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে ভোগান্তি

জমির উদ্দিনের জানাজা বিকেলে, সংসদ চত্বরে হবে দাফন

বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, পথে পথে ভোগান্তি

চট্টগ্রামে ভারী বর্ষণে সড়কে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী

প্রাথমিক বৃত্তিতে পুরস্কৃত ৭৯ হাজার শিক্ষার্থী, ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫

নিষ্প্রভ খেলেও সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রথমবার সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা আইআরজিসির

সুপার টাইফুনের আঘাতের অপেক্ষায় চীন

জমির উদ্দিনের মৃত্যুতে শোক জানালেন ডা. শফিকুর রহমান