,

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকারগুলো জনগণের সঙ্গে সম্পর্ক ধরে রাখার কারণে বারবার ফিরে আসে। তিনি দলের নেতাকর্মীদের এমনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো অসন্তোষ তৈরি না হয়।

শনিবার (১১ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারগুলোর আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ক্ষমতায় থাকাকালে জনগণের আস্থা ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনিয়ম বা অপরাধ করতে না পারে। দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রমাণসহ জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান