শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

news-image

অনলাইন ডেস্ক : দেশের বন্যাকবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় দুর্গত মানুষের উদ্ধার, নিরাপত্তা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজ সমন্বিতভাবে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

শনিবার (১১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মাহ্‌দী আমিন বলেন, টানা ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা, পাহাড় ধস ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় মানুষের দুর্ভোগ বেড়েছে। এসব এলাকার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজ নিচ্ছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

তিনি জানান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করে দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আগামী দিনেও বিভাগীয় কমিশনারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বন্যা মোকাবিলায় সেনাবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থাকে কাজে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরাও ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন।

মাহ্‌দী আমিন বলেন, বন্যাকবলিত মানুষের সহায়তায় ইতোমধ্যে আর্থিক অনুদান ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার, কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু পালনকারীদের পুনর্বাসনের বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি জানান, দুর্গত এলাকায় এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বন্যার পর পানিবাহিত রোগের ঝুঁকি মোকাবিলায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সাপের কামড়ের চিকিৎসা, ওষুধ ও প্রয়োজনীয় টিকা সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া পানি কমে গেলে ক্ষতিগ্রস্ত সড়ক ও রেল যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের

মিরপুরে পানিসংকটে বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা