শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতায় থাকবেন। একই সঙ্গে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

মাহদী আমিন জানান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষাগুলো স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত পর্যবেক্ষণ করছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও সহায়তা কার্যক্রমে অংশ নিতে দলীয় নেতাকর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের

মিরপুরে পানিসংকটে বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা