সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টার্ন চিকিৎসকদের নিয়েই স্বাস্থ্যসেবায় নতুন আশার কথা বললেন তারেক

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মের চিকিৎসা শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি জানান।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকরা মানুষের সবচেয়ে কঠিন সময়ে পাশে থাকেন। তাই পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক আচরণও একজন চিকিৎসকের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। আন্তরিক ব্যবহার অনেক সময় ওষুধের মতোই রোগীর সুস্থতায় ভূমিকা রাখে।

তিনি জানান, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যখাতে জনবল সংকট দূর করতে আরও পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মিডওয়াইফসহ বিভিন্ন শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুষ্টি, টিকাদান, মাতৃস্বাস্থ্য, শিশুর বিকাশ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি রোগ ও ক্যানসারের মতো অসংক্রামক রোগ বিষয়ে আগাম পরামর্শ মানুষের স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে।

এ লক্ষ্যে সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের অধিকাংশই নারী, যারা পরিবারভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন।

তারেক রহমান জানান, চলতি বাজেটে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আগামী পাঁচ বছরে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

চিকিৎসা ব্যয় কমাতে ডায়ালাইসিস ফিল্টার, হার্টের স্টেন্ট, পেসমেকার, চোখের লেন্সসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও ক্যানসার চিকিৎসার কিছু কাঁচামালের ওপর কর ও ভ্যাট কমানো বা প্রত্যাহার করা হয়েছে বলেও তিনি জানান।

এছাড়া পর্যায়ক্রমে উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা, হাসপাতালগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপন, নতুন শিশু হাসপাতাল চালু এবং মেডিক্যাল বর্জ্য বিজ্ঞানসম্মতভাবে ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস