,

বিদ্যুৎস্পৃষ্ট আহতদের দেখতে হাসপাতালে এমপি নোমান

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত চার ব্যক্তির খোঁজখবর নিতে হাসপাতালে যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় তিনি হালিশহরের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রঙ্গীপাড়া এলাকার মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ শামসুলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রাখা হয়েছে। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকার ছোট মসজিদসংলগ্ন স্থানে জমে থাকা পানি অপসারণের সময় অসাবধানতাবশত চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল পরিদর্শনের সময় এমপি সাঈদ আল নোমান আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান