বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তার নেতাকে স্থায়ী বহিষ্কার করল এনসিপি

news-image

অনলাইন ডেস্ক : উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হওয়া গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৭ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে গভীর রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে বহিষ্কারের বিষয়টি প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আতাউল্লাহ শাহকে যুগ্ম সদস্যসচিব পদসহ দলের সব সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এর আগে গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকায় অভিযান চালিয়ে আতাউল্লাহ শাহসহ ছয়জনকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য সমবেত হওয়ার সন্দেহ রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

নিরাপত্তাকর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নিয়োগ দুর্নীতির মামলায় মেনন গ্রেপ্তার দেখানোর আদেশ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক চাপ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সাঙ্গু-মাতামুহুরী বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত আইরিন খান

নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত আমিরের

বিশ্বকাপে গোল না খেয়ে অনন্য স্পেন, কোয়ার্টারে আট দল

মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

নকলের অভিযোগে এইচএসসিতে ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ