শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিপ পরার পাঁচ ব্যাখ্যা

news-image

এ উপমহাদেশের নারীদের মধ্যে টিপ পরার একটি সাধারণ চল রয়েছে। ট্র্যাডিশনাল ড্রেসের সঙ্গে টিপ না পরলে যেন সাজ ঠিক সম্পূর্ণ হয় না। শুধু তাই নয়। শিশুদের কপালেও টিপ পরান ময়েরা। সেই টিপ নজরের হাত থেকে শিশুকে বাঁচায় কি না তা বিতর্কিত। তবে টিপের মাহাত্ম্য রয়েছে শারীরিক সুস্থতার ক্ষেত্রে। শুনতে অবাক লাগলেও এ কথা সত্যি যে টিপের ওপরে আপনার মস্তিষ্ক চোখ এবং কানের অনেক উপকারিতা নির্ভর করে। জেনে নিন টিপ আপনার শরীরকে কি কি ক্ষেত্রে সুস্থ রাখতে পারে।

১. আমাদের দুটি ভ্রুয়ের মাঝখানে টিপ পরার প্রচলন রয়েছে। তার একটি প্রধান কারণ হলো মস্তিষ্কের এই জায়গাই সব গুরুত্বপূর্ণ নার্ভগুলির সংযোগস্থল। এই জায়গাটি ত্রিনেত্রের স্থান। তাই এই জায়গায় টিপ পরলে তা আমাদের শান্ত ও জাগ্রত রাখতে সাহায্য করে। শুধু তাই নয় এটি মেডিটেশনেও সহায়তা করে।
২. মস্তিস্কের এই একটি পয়েন্টে আঙুলের চাপ মাথা ব্যাথা কমাতে পারে। শরীরের এই অংশে শিরা উপশিরাগুলি এক কেন্দ্রমুখী। ফলে এই জায়গাটিতে চাপ দিলে শিরা উপশিরাগুলি শিথিল হয়। ব্যাথা কমে। তাই এই পয়েন্টে টিপ পরলে মাথার আরাম হয়।
৩. আমাদের মুখে যে সব শিরা উপশিরা ছড়ানো রয়েছে তার কেন্দ্রস্থল হচ্ছে কপালের এই অংশটি। ফলে এই স্থানে অল্প চাপ পড়লে আমাদের নাক, মাথা, ও মুখের রক্তসঞ্চালন বাড়ায়। এর ফলে নাক বন্ধ থাকলে এই পয়েন্টে চাপ দিলে নাক খুলে যায়। সাইনাসের ব্যাথা থেকেও মুক্তি পাওয়া যায়। মুখে রক্ত সঞ্চালন বাড়ার ফলে মুখ উজ্জ্বল হয় এবং তা বহুদিন পর্যন্ত মুখে বলিরেখা ফুটতে দেয় না।
৪. চোখের শিরার ফাইবার বহনকারী শিরাগুলির কেন্দ্রস্থল আমাদের কপালে। আমাদের চোখের চারপাশে যত পেশি রয়েছে সেগুলি এই শিরার সঙ্গে যুক্ত। ফলে এই স্থানে চাপ বা মেসেজ করলে তা আমাদের চোখের পক্ষে উপকারী। দূরের এবং কাছের জিনিসকে স্পষ্ট করে দেখতে চোখের যে পেশি ব্যবহৃত হয় তাকে শক্তিশালী রাখতে পারে এই জায়গার মেসেজও।
৫. ঘুম বাড়াতে সাহায্য করে টিপ। মনকে শুধু শান্ত করা নয় এই স্থানে টিপ পরতে যে চাপ বা মেসেজ পরে তাতে মুখের শিরা উপশিরা ও পেশি শিথিল হয়। ফলে এটি মানষিক চাপ কমাতে পারে আপনার। প্রতিদিন কয়েক সেকেন্ডের জন্য এই স্থানে আঙুল দিয়ে চাপ দিলে ইনসোমনিয়া থেকে মুক্তি মিলতে পারে।