,

এবার আলিয়াকে চান সালমান!

news-image

আলিয়া ভাটের ক্যারিয়ারে এখন সুসময় চলছে। বলিউডের এক খানের সঙ্গে অভিনয়ের পর এবার আরেক খানেরও নজরে এসেছেন আলিয়া। 'বজরঙ্গি ভাইজান' সালমানও নাকি কেবল আলিয়ার সঙ্গে বিপরীতে অভিনয় করতেই ফিরতে চান 'শুদ্ধি' সিনেমায়!

নাচবিষয়ক রিয়ালিটি শো 'ঝালাক দিখলা যা'র একটি পর্বে অতিথি হয়ে গিয়েছিলেন সালমান। অনুষ্ঠানটির নিয়মিত বিচারক করণ জোহরের কাছে তখনই তিনি বলেন এই কথা। এমনকি 'শুদ্ধি'তে আলিয়ার বিপরীতে নিজেকে তাকে নেওয়ার জন্য পীড়াপীড়িও করতে থাকেন তিনি। অবশ্যই এসবই করেছেন ঠাট্টার ছলে।
করণ জোহরের সিনেমা 'শুদ্ধি'তে প্রথমে অভিনয়ের কথা ছিল হৃত্বিক রোশন এবং কারিনা কাপুর খানের। শারীরিক অসুস্থতার কারণে হৃত্বিক সিনেমাটি ছেড়ে দিলে কারিনাও বেরিয়ে আসেন। তখন সালমান খান চুক্তিবদ্ধ হন সিনেমাটির জন্য। পরে শিডিউল জটিলতায় তিনিও সিনেমাটি ছেড়ে দেন। শেষ পর্যন্ত আলিয়া ভাট আর বরুণ ধাওয়ানকে নিয়েই নতুন করে সিনেমাটির কাজে হাত দেন করণ।
করণ অবশ্য সালমানের এই ঠাট্টার সঙ্গে ভালোই তাল মিলিয়েছেন। অনুষ্ঠানটিতে সালমান এসেছিলেন নিজের প্রযোজিত নতুন সিনেমা 'হিরো'র প্রচারে। সিনেমাটির মাধ্যমে অভিষেক হচ্ছে আদিত্য পাঞ্চোলির ছেলে সুরাজ পাঞ্চোলি এবং সুনিল শেঠির মেয়ে আথিয়া শেঠির। সিনেমার জন্য সালমানের কণ্ঠে গাওয়া একটি গান 'ম্যা হু হিরো তেরা' ভাইরাল হয়ে গেছে অনলাইনে। সিনেমাটি ১৯৮৩ সালে একই নামে সুভাষ ঘাইয়ের সিনেমার রিমেইক।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর