,

ঝকঝকে সাদা দাঁত পাবার ৪টি কার্যকরী উপায়

news-image

ঝকঝকে দাঁত মানেই মন ভোলানো হাসি। হলদেটে দাঁত নিয়ে কেউ প্রাণ খুলে হাসতে পারে? তার নিজেরই তো আড়ষ্ট লাগবে। দাঁত তার স্বাভাবিক রঙ বিভিন্ন কারণে হারিয়ে ফেলতে পারে। দাঁতের অযত্ন, পানির আয়রন, ধূমপান বিভিন্ন কারণে দাঁত হলদেটে হয়ে যেতে পারে। ডাক্তারের কাছে গিয়ে স্কেলিং করানো ছাড়াই ঝকঝকে দাঁত পেতে চান? জেনে নিন দাঁত সাদা করার ৪টি কার্যকরী উপায়। তবে শর্ত হলো, টানা ৭ দিন এই পদ্ধতিগুলোর যেকোনো একটি দিনে দু বার প্রয়োগ করতে হবে।

লেবু

লেবু দাঁত তো পরিষ্কার করেই দাঁতের রঙ ফিরিয়ে আনতেও সাহায্য করে। এক টুকরো লেবু নিয়ে দাঁতে ঘষতে থাকুন। ৫-৬ মিনিট পর কুলি করে ফেলুন। দিনে দু বার দাঁত ব্রাশ করার পর এই কাজ করুন, ভালো ফল পাবেন।

লবণ

আজকাল লবণযুক্ত টুথপেস্টের বেশ বিজ্ঞাপন দেখা যায়। লবণ মাঢ়ি থেকে রক্তপাত বন্ধ করে ও দাঁত মজবুত করে। লবণ দাঁত সাদা করতেও সাহায্য করে। সকালে ও রাতে দাঁত ব্রাশ করার পর দাঁতে লবণ প্রয়োগ করুন। আঙুলে লবণ নিয়ে দাঁতে ঘষতে থাকুন। ৫-৬ মিনিট পর কুলি করে ফেলুন। এটাও টানা ৭ দিন করতে হবে।

কলার খোসা

কলার খোসা ফেলনা জিনিস হলেও এটা ম্যাজিকের মতো কাজ করে। কলা খাবার পর খোসাটি না ফেলে দাঁত সাদা করার কাজে লাগান। কলার খোসার ভেতর দিকের অংশ দাঁতে ঘষতে থাকুন। ৭ দিনের আগেই পাবেন ঝকঝকে সাদা দাঁত।

বেকিং সোডা

দাঁত সাদা করতে বেকিং সোডার ব্যবহার! ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? অদ্ভুত মনে হলেও বেকিং সোডা দাঁত সাদা করায় বেশ কার্যকরী। আপনার দাঁত ব্রাশ করার টুথপেস্টের সাথে বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজুন। ৭ দিনে পেয়ে যাবেন কাঙ্খিত সাদা ঝকঝকে দাঁত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে